শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩২

সিলেট কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

সিলেট কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, গ্রিডের দু’টি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। ট্রান্সফর্মার দু’টি পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026