নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু’র মেয়ে (২৪ বছর) ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে লন্ডনে তার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউ’কের সভাপতি- আলতাফ হুসেন বাইস, সাধারন সম্পাদক- মোস্তাফিজুর রহমান চৌধুরী (রুহুল), কোষাধক্ষ্য-জবরুল ইসলাম লনিসহ কার্যকরি কমিটি সদস্যবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
একই শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ সুবহানাতায়ালার নিকট জান্নাতের সর্বোচ্চ স্থান দান করতে প্রার্থনা করেন।