বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩

সিলেটে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে শুরু

সিলেটে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে শুরু

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎহীন থাকার পর অবশেষে সিলেট নগরীর কিছু এলাকায় সরবরাহ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে নগরীর আম্বরখানা, সোবহানীঘাট ও নাইওরপুল এলাকায় বিদ্যুৎ সরবরাহের খবর বিভিন্ন সুত্র মতে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরী ও শহরতলির কিছু এলাকায় বিদ্যুৎ চলে আসে। এর আগে বুধবার বিকেলে সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য ‘টেস্ট রান’র প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমারগাঁও গ্রিড সাব স্টেশনের বাস বার মেরামত সম্পন্ন হয়েছে। ৫টার আগে ‘টেস্ট রান’ করা হয় এবং এটি সফলভাবে সম্পন্ন হয়।

দুটি পাওয়ার ট্রান্সফরমার-এর জায়গায় একটি দিয়ে আপাতত বিদ্যুৎ চালু করার চেষ্টা করছে পিডিবি। ফলে আপাতত: কম লোড ভাগ করে বিভিন্ন ফিডারে দেয়া হবে। তাই বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ফ্রিজ, মটরসহ ভারি ইলেকট্রনিক সামগ্রী চালু না করার আহবান জানিয়েছেন পিডিবির প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।

অপরদিকে বুধবার বেলা ২টার দিকে গাজীপুর থেকে পাওয়ার ট্রান্সফরমার এসে সিলেটে পৌঁছায়। নতুন পাওয়ার ট্রান্সফরমার বসানোর পর পুরো সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026