বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সরকারি পৃষ্ঠপোষকতায় বাসে আগুন দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান। মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন, আবুল খায়ের, রিনুক আহমেদ, মিফতাউল কবীর মিফতা, জয়নাল আবেদীন, সুমন শিকদার, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, আব্দুল হান্নান, তছির আলী, আবুল কালাম, ছিদ্দিক আলী, দেওয়ান নিজাম খান, দেওয়ান কামরান, সাজু আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সুষ্ঠু রাজনীতির এখন আর কোনো সুযোগ নেই। অবৈধ সরকার দেশের জনগণের সঙ্গে ভোটের নামে নাটক করছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। ঢাকা-১৮ উপনির্বাচনে সরকার তামাশা করেছে। বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দকে নির্যাতনের নামে রাজধানীতে বাস পুড়িয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়। অথচ আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিবারসহ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকাবস্থায় বাস পোড়ানো মামলায় তাকে আসামি করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান হায়েনা সরকার দেশের গণতন্ত্রকে ভুলুন্ঠিত করতে একের পর এক নাটক সাজাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে নেতৃবৃন্দের ওপর হয়রানিমূলক মামলা দেয়া অব্যাহত রেখেছে। এটা জনগণের কাছে এখন তামাশা ছাড়া আর কিছু নয়।

তাদের দাবী, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সকল নেতৃবৃন্দের নামে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা স্বেচ্ছাসেবক দল সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026