সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩

পাঁচ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

পাঁচ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: মহামারি করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক পাঁচ রুটে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিমান সূত্র।

করোনা মহামারি দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এরই মধ্যে কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মাস্কাট ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

বিমানের ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ১লা নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে ৩০শে নভেম্বর পর্যন্ত করে বিমান। সবশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026