বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫

বিবিসি তদন্ত করবে প্রিন্সেস ডায়ানার সেই সাক্ষাৎকারটি

বিবিসি তদন্ত করবে প্রিন্সেস ডায়ানার সেই সাক্ষাৎকারটি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিগত ১৯৯৫ সালের একটি সাক্ষাৎকারে প্রিন্সেস ডায়ানা প্রিন্স চার্লসের সঙ্গে তার বৈবাহিক জীবন কিভাবে বিপর্যয়ের দিকে যাচ্ছে তা তুলে ধরেন। প্রিন্সেস ডায়ানার এ রকম একটি সাক্ষাৎকার তদন্ত করবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার বিবিসি তাদের এক বিবৃতিতে জানায়, তারা খুব দ্রুতই তাদের তদন্ত শুরু করতে যাচ্ছেন। ইতিমধ্যে তদন্ত কাজের নেতৃত্ব দিতে ব্রিটিশ সুপ্রিম কোর্টের সাবেক জজ জন ডাইসনকে নিয়োগ দিয়েছে বিবিসি।

এর আগে এই সাক্ষাৎকারটি তদন্ত করার দাবি জানান প্রিন্সেস ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। স্পেন্সার অভিযোগ করেন, প্যানারোমা অনুষ্ঠানটির উপস্থাপক মার্টিন বশির মূলত প্রিন্সেস ডায়ানাকে প্রতারণার মাধ্যমে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করিয়েছিলেন। যদিও এখনও বশির এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে নতুন একটি প্রতিবেদনে অভিযোগ করা হচ্ছে, বশির সে সময় অবৈধ কর্মকান্ডের মাধ্যমে প্রিন্সেস ডায়ানাকে বলতে বাধ্য করিয়েছিলেন। বিবিসি বলছে, বশির আর্থিক সুবিধা পেয়েছিলেন ছিল কিনা সেটি খতিয়ে দেখা হবে।

বিবিসি জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি অনেক বেশি অসুস্থ। তদন্ত শেষ হলেই তা জনসম্মুক্ষে তুলে ধরা হবে বলেও বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের নভেম্বরে সেই প্রিন্সেস ডায়ানার সেই সাক্ষাতকারটি প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ দেখেন। ওই সাক্ষাৎকারে প্রিন্সেস ডায়ানা জানান, তিনি মূলত অনেক বেশি বিশ্বাসহীনতায় ভুগছিলেন। প্রিন্স চার্লস এবং তার সাবেক প্রেমিকা কামিলা পার্কার বোয়েলসের সম্পর্ক নিয়েও ওই সাক্ষাৎকারে কথা বলেন ডায়ানা। এরই প্রেক্ষিতে ১৯৯৬ সালে প্রিন্সেস ডায়ানার এবং প্রিন্স চার্লসের বিবাহের বিচ্ছেদ হয়। পরে প্রিন্সেস ডায়ানা প্যারিসে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘনার কবলে পরেন। তারপর মারা যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026