বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২০

মিনিস্টিরিয়াল কোড ভঙ্গ করেছেন প্রীতি প্যাটেল: প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ

মিনিস্টিরিয়াল কোড ভঙ্গ করেছেন প্রীতি প্যাটেল: প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: প্রধানমন্ত্রী বরিস জনসনের মিনিস্টিরিয়াল কোড বিষয়ক উপদেষ্টা স্যার অ্যালেক্স অ্যালান পদত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্বে বুলিংয়ের তদন্তে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

গতকাল প্রকাশিত আংশিক তদন্ত প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল মিনিস্টিরিয়াল কোড ভঙ্গ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী বরিস জনসন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে সমর্থন করার কারনে তিনি এ পদত্যাগের ঘোষনা দিয়েছেন।

স্যার অ্যালেক্স অ্যালান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিনিস্টিরিয়াল কোড লঙ্ঘন করেছেন। সাধারণত মন্ত্রীরা মন্ত্রনালয়ের কোড ভঙ্গ করলে পদত্যাগ করবেন বলে প্রত্যাশা করা হয়। তবে প্রধানমন্ত্রী প্রীতি প্যাটেলের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। এদিকে একটি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে তার আচরনের জন্য তিনি ক্ষমা প্রার্থী।

অন্যদিকে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, আমি যদি প্রধানমন্ত্রী থাকতাম তাহলে মিনিস্টিরিয়াল কোড ভঙ্গের অভিযোগে স্বরাষ্টমন্ত্রীকে সড়িয়ে দিতাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026