রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২

ইউরোপীয় ইউনিয়ন ভ্যাকসিন কিনতে হাজার কোটি ডলার দেবে

ইউরোপীয় ইউনিয়ন ভ্যাকসিন কিনতে হাজার কোটি ডলার দেবে

শীর্ষবিন্দু নিউজ: ইউরোপীয় ইউনিয়ন কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনতে ১০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে। সংস্থাটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন। রয়টার্স, দ্য গার্ডিয়ান, ইউরোনিউজ।

এছাড়াও কিউরোভ্যাকের কাছ থেকে প্রতি ডোজ ১০ ইউরো বা ১১.৮৪ ডলারে ২২৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনতে রাজি হয়েছে। কিউরোভ্যাক প্রতি ডোজের জন্য ইইউকে ২ ইউরো করে ছাড় দেবে। ব্লকটি প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য ফাইজার/বায়োএনটেককে সাড়ে ১৫ ইউরো আ ১৮.৩৪ ডলার করে দিতে রাজি হয়েছে। সব মিলিয়ে ২০ কোটি ডোজ ভ্যাকসিনের দাম পড়বে ৩.১ বিলিয়ন ইউরো বা ৩.৭ বিলিয়ন ডলার। এই চুক্তি অনুযায়ী আরও ১০ কোটি ভ্যাকসিন কেনা যাবে। যার দাম পড়বে ৪.৬৫ বিলিয়ন ইউরো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026