মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১

শামীমাকে নিয়ে ফের সংসার শুরু করতে চান আইএস জঙ্গি স্বামী

শামীমাকে নিয়ে ফের সংসার শুরু করতে চান আইএস জঙ্গি স্বামী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: আইএস বধু বলে খ্যাত শামীমা বেগমের জঙ্গি স্বামীর নাম ইয়াগো রিডজিক। বর্তমানে সিরিয়ার একটি কারাগারে বন্দি রয়েছেন নেদারল্যান্ডের নাগরিক রিডজিক। অন্যদিকে শামীমা বৃটিশ নাগরিক। সিএনএন ও জি নিউজ

ব্রিটিশ ডকুমেন্টরি নির্মাতা অ্যালান ডানকানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রিডজিক বলেন, আমার স্ত্রীর সঙ্গে যে কোনো জায়গাই হবে আমার বাড়ি। আমি চাই আবার সংসার শুরু করতে।

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার বাসিন্দা কিশোরী শামীমা বেগম ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি লন্ডনের গেটউইক এয়ারপোর্ট দিয়ে ইস্তাম্বুল তুরস্ক হয়ে সিরিয়ায় আইএসে যোগ দেন। পরে ইয়াগো রিডজিক নামক এক আইএস জঙ্গিকে বিয়ে করেন। ২০১৭ সালের জানুয়ারিতে সিরিয়ার ক্যাম্পে মানবেতর জীবন যাপনে শামীমার এক বছর বয়সী কন্যা ও তিন মাসের পুত্র সন্তান মারা যায়।

মানবেতর জীবন থেকে মুক্তির জন্য ব্রিটেনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন শামীমা বেগম। যুক্তরাজ্যে ফেরার জন্য বর্তমানে ব্রিটিশ আদালতে আইনি লড়াই যাচ্ছেন শামীমা। চলতি মাসে যুক্তরাজ্যে শামীমার নাগরিকত্ব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026