শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯

যুক্তরাজ্যে উঠে যাচ্ছে রাত ১০টার কারফিউ

যুক্তরাজ্যে উঠে যাচ্ছে রাত ১০টার কারফিউ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আগামী ২রা ডিসেম্বর শেষ হয়ে যাবে যুক্তরাজ্যের ২য় ন্যাশনাল লকডাউন। এরপরে রাত ১১ টা পর্যন্ত বার, পাব ও রেস্টুরেন্টে যেতে পারবেন নাগরিকরা। তবে রাত ১০টায় সকলকে সতর্ক করা হবে। -ডেইলি মেইল, বিবিসি, দ্য সান।

ব্রিটিশদের বড়দিন পালনের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সেবাখাতকে সুবিধা দিতেই নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। এরপরেই অনুমোদনের জন্য তা তোলা হবে ক্যাবিনেটে।

জানা গেছে, ৩ স্তরের নীতিমালা এবারও থাকছে। তবে এতে আনা হবে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এই পরিকল্পনায়, বড় ও মাঝারি ব্যবসাগুলো যেন বসন্ত পর্যন্ত টিকে থাকতে পারে সে ব্যাপারে গুরুত্ব দেয়া হবে।

এদিকে, অক্সফোর্ডসহ অন্য ভ্যাকসিনগুলোর সাফল্যে আশাবাদি হয়ে উঠছে ব্রিটিশ সরকার। তারা বলছে, ভ্যাকসিন বাজারে চলে আসলে লকডাউন আর প্রয়োজন হবে না বরেও আশা প্রকাশ করছেন তারা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ডাউনিং স্ট্রিট রাত ১০টার পর কারফিউ জারি করে। শুরু থেকেই এই নিয়ম নিয়ে সমালোচনা হচ্ছিলো। এমনকি এই সিদ্ধান্ত বাতিলে মামলা পর্যন্ত হয়েছে। লকডাউন শেষে কার্যকরের জন্য বরিস জনসন নতুন শীতকালীন পরিকল্পনা ঘোষণা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026