মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৬

ঢাকায় ফিরতে ইচ্ছুক ব্রিটিশ এয়ারওয়েজ

ঢাকায় ফিরতে ইচ্ছুক ব্রিটিশ এয়ারওয়েজ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ এয়ারওয়েজ ১১ বছর পর ফের ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে তারা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমতি লাভের অপেক্ষায় আছে।

ঢাকা-লন্ডন রুটে ফের ব্রিটিশ এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হলে বাংলাদেশি যাত্রীরা উপকৃত হবেন। এর ফলে সিলেট-লন্ডন রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের ওপর চাপ কমে যাবে। যাত্রার সময়ও কমে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে দেশের বিনিয়োগে ইতিবাচক প্রভাব পরবে, একইসঙ্গে দেশের প্রধান বিমানবন্দরটির সুরক্ষা সম্পর্কে বিভিন্ন দেশ ও সংস্থার আশঙ্কা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রসঙ্গত: ২০০৯ সালে সর্বশেষ ঢাকা হতে লন্ডনের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি উড়ে আসে। এরপর এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও টার্কিস এয়ারলাইন্স বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করে। বাংলাদেশি যাত্রীদের তারা দুবাই, দোহা ও ইস্তাম্বুল হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026