সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২

ইংল্যান্ডে এপ্রিলের মধ্যেই ভ্যাকসিন পাবে সকল নাগরিক

ইংল্যান্ডে এপ্রিলের মধ্যেই ভ্যাকসিন পাবে সকল নাগরিক

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডের সকল নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই ইংল্যান্ডের সকল নাগরিক ভ্যাকসিন পাবেন।

সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথি ফাঁস হয় যা হেলথ সার্ভিভ জার্নাল দেখছে। তার বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যেই দেশের সকল বয়স্ক জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন এখন নির্ভর করছে ভ্যাকসিন আসার সময়ের ওপরে। আশা করা হচ্ছেন ডিসেম্বর মাসেই ৭০ লাখের বেশি ভ্যাকসিন হাতে পাবে এনএইচএস।

ধারণা করা হচ্ছে, ভ্যাকসিনের যোগান নিশ্চিত হলে অন্তত ৭৫ শতাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন গ্রহণ করবে। তবে কেয়ার হোমগুলোতে ১০০ ভাগ ভ্যাকসিন গ্রহণ আশা করছে সরকার। তবে ভ্যাকসিন আসতে দেরি হলে কি হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।

গত শুক্রবার বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, তিনি আত্মবিশ্বাসী যে এই বসন্তেই মানুষের জীবন সাভাবিক হয়ে আসবে। তিনি বৃটেনে ভ্যাকসিন প্রদান কার্যক্রম দ্রুত চালু হবে এরও ইঙ্গিত প্রদান করেন। বেশিরভাগ ভ্যাকসিনই নতুন বছরের শুরুতেই পাওয়া যাবে।

তবে খসরা পরিকল্পনা অনুযায়ী, যাদের বয়স ৭০ বছরের বেশি তাদেরকে এই ডিসেম্বরেই ভ্যাকসিন দেয়া হবে। এরপর ধাপে ধাপে ৬৫-৭০, ৫০-৬৫ বছরের মানুষদের ভ্যাকসিন প্রদান করা হবে। ১৮-৫০ বছর বয়স্কের ভ্যাকসিন প্রদানে পুরো মার্চ মাস সময় লাগতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

হেলথ সার্ভিস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্য দেরিতে ভ্যাকসিন পেলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না। জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই সব ভ্যাকসিন প্রদান করা হবে এমন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026