বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০

মধ্যেপ্রাচ্যে ও আফ্রিকা সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যেপ্রাচ্যে ও আফ্রিকা সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মধ্যেপ্রচ্যে ও আফ্রিকা সফর শুরু করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার অবসান ঘটাতে ও যুক্তরাষ্ট্রের সাথে অঞ্চলটির সম্পর্ক উন্নয়নেই তিনি এ সফর শুরু করেছেন।

রোববার থেকে শুরু হওয়া নয় দিনের এ সফরে কেরি সৌদি আরব, ইসরায়েল,মরক্কো, আলজেরিয়া ও জর্ডান যাবেন। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি বজায় রাখতে এ সফরেই কেরি দু‘দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। সফরের শেষের দিকে তিনি আলজেরিয়া ও মরক্কো যাবেন।

সরকারি কোন কর্মসূচির অংশ না হলেও এ সফরেই তিনি মিশর যেতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তার মিশর সফরের অন্যতম কারণ হবে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুসসির ক্ষমতাচ্যুতির পর যুক্তরাষ্ট্রের সাথে মিশরের সম্পর্কের উন্নয়ন ঘটানো। ধারণা করা হচ্ছে, মিশর গেলে যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক দেশটির সাথে যুক্তরাষ্ট্রের পুরোনো সম্পর্কের উন্নতি ঘটানো চেষ্টা করবেন।

গণতান্ত্রিক অবস্থার অবনতি ঘটায় ও মুরসির সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার কারণে এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র মিশরে বার্ষিক ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল। দেশটির অভ্যন্তরীণ সরকার যুক্তরাষ্ট্রের এ অবস্থান নিয়ে সমালোচনাও করে। মিশরে গত ৩ জুলাই সোনাবাহিনী কর্তৃক মুরসির পদচ্যুত হওয়ার পর সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন। সরকারিভাবে কেরি প্রথমে রিয়াদে যাবেন। সেখানে সৌদি ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবেন তিনি। সিরিয়া ও মিশরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সৌদি সরকারও ইতিমধ্যেই হতাশা ব্যক্ত করেছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026