বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮

মেগান মার্কেলের গর্ভপাত হওয়ার ঘটনা

মেগান মার্কেলের গর্ভপাত হওয়ার ঘটনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: চলতি বছরের জুলাই মাসে নিজের গর্ভপাত হয়েছিল বলে জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল।

স্থানীয় সময় বুধবার নিউইয়র্ক টাইমসেরদ্য লসেস উই শেয়ারশীর্ষক অপএডে গর্ভপাতের বিষয়টি প্রকাশ করেন তিনি। এসময় তিনি গর্ভপাতের শিকার হওয়াদের প্রতি সমবেদনা জানানোর আহ্বান জানানগর্ভপাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমার স্বামী হ্যারির জন্য একটি দুঃস্বপ্ন বটে।

তিনি বলেন, আমি তখন আমার ছেলে আর্চির ডায়াপার পাল্টে দিচ্ছিলাম। এ সময় আমি বুঝতে পারছিলাম আমার সঙ্গে নতুন দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। আমার প্রথম সন্তানকে আমি পেয়েছি, আমি বোধ হয় আমার দ্বিতীয় সন্তানকে হারাতে বসছি। এর কিছু পরে আমি কিছু বলতে পারি না

মেগান বলেন, পরে আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি হাসপাতালের বেডে। আমার পাশে ছিল হ্যারি। সে আমার হাতে চুমু খাচ্ছিল। আমি লক্ষ করলাম তার দুচোখ জলে ভেজা। তখন আমরা দুজনেই এর থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি সে পথ খুঁজছিলাম।

উল্লেখ্য, এ বছরের মার্চ মাসে রাজপরিবার ছাড়েন হ্যারিমেগান দম্পতি। এরপর থেকেই লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন তারা




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026