শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১

ব্রেক্সিটের কারণে ব্রিটিশ অভিনয়শিল্পীদের কাজে বাধা

ব্রেক্সিটের কারণে ব্রিটিশ অভিনয়শিল্পীদের কাজে বাধা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিবিসি, আইটিভি নেটফ্লিক্সের হিট টিভি শোতে কাজ করা এক কাস্টিং এজেন্ট এই বায়োপিকে প্রিন্স উইলয়ামের চরিত্রে অভিনয়ের জন্য ব্রিটিশ পালকদের অডিশনে নিষিদ্ধ করেছেন। দ্য সান, ডেইলি মেইল, স্টার ইউকে।

বলা হচ্ছে, ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়াতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ রাজকীয় ব্রিটিশ উচ্চারণে অন্য কোনও দেশের বালক কথা বলতে পারবে না। সবচেয়ে ভালো হয়, ইটন কলেজে লেখাপড়া করা কাউকে এই কাজে নিলে।

এই বায়োপিকে প্রিন্সেস ডায়নার চরিত্রে অভিনয় করবেন ক্রিশ্চিন স্টুয়ার্ট। এর শুটিং হবে স্যানড্রিংহাম এস্টেটের নকল সেটে। বালকদের অডিশনে প্রথমে কোনও শর্ত রাখা হয়নি। পরে জানানো হয় কোনও ব্রিটিশ এতে অংশ নিতে পারবে না।

এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ব্রিটিশরা। তারা বলছেন, একজন ব্রিটিশ রাজপুত্রের চরিত্রে কোনও ব্রিটিশ অভিনয় করতে পারবে না, এটি বর্নবাদী সিদ্ধান্ত। এই চরিত্র ব্রিটিশ ছাড়া কারও পাওয়াই উচিৎ নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026