সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৮

ইউরোপে করোনা: অন্য ধর্মীয় উৎসবকে প্রাধান্য না দিলেও বড়দিনকে সর্বোচ্চ গুরুত্ব

ইউরোপে করোনা: অন্য ধর্মীয় উৎসবকে প্রাধান্য না দিলেও বড়দিনকে সর্বোচ্চ গুরুত্ব

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কোনও উৎসবমুখর বছর ছিলো না ২০২০ সাল। তবে ইউরোপের অনেক দেশই শুধু বড়দিন পালনের জন্য লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ডেইলি মেইল, সিএনএন, ফ্রান্স ২৪, ডয়েচে ভেলে।

অথচ অন্যান্য ধর্মীয় উৎসব যেমন রস হাসানাহ, দুটি ইদ পালন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে এসব পালনে রীতিমতো কড়াকড়ি ছিলো। মঙ্গলবার যুক্তরাজ্য সরকার ৫ দিনের জন্য করোনাভাইরাস লকডাউন শিথিল করার একটি পরিকল্পনা পেশ করে। ২৩ থেকে ২৭ ডিসেম্বর ৩টি বাড়ি একত্রিত হয়ে বড়দিন পালন করতে পারবে।

ফলে পরিবার ও বন্ধুরা আবারও এক হতে পারবে। ইদুল আজহা আর রস হাসানার সময় দেশটিতে জাতীয় লকডাউন ছিলো না। তবুও মুসলিম আর ইহুদীদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়নি।

ইতালি জানিয়েছে, বড় ক্রিসমাস পার্টির প্রতি তাদের সমর্থন নেই। তবে ছোট পরিসরে পার্টি করার অনুমতি দেয়া হবে। আইরিশ সরকার বড়দিনের জন্য দুই সপ্তাহ লকডাউন শিথির করতে যাচ্ছে। অবশ্য জার্মানি বলছে, তাদের সরকার, বড়দিন পালনের অনুমতি দিতে আগ্রহী নয়।

ফ্রান্সে অক্টোবর থেকে অপ্রয়োজনীয় জিনিসের দোকান বন্ধ রয়েছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো একটি ডিক্রি জারি করে ক্রিসমাস ট্রি বিক্রির অনুমোদন দিয়েছেন। জানা গেছে পরিবারের সঙ্গে বড়দিন পালন করার জন্য সেদেশেও লকডাউন শিথিলের পরিকল্পনা চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026