শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১

যুক্তরাজ্যে ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ী

যুক্তরাজ্যে ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনার ভার দেয়া হয়েছে দেশটির বাণিজ্যমন্ত্রী নাদিম জাহাওয়ীকে। তাকে সাময়িক সময়ের জন্য দেশটির ভ্যাকসিন বিষয়ক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বড়দিনের পূর্বেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বৃটেনে। জাহাওয়ী দেশটির স্ট্রাটফোর্ড-অন-অ্যাভনের এমপি। তাকে আগামী গ্রীষ্ম পর্যন্ত এই দায়িত্ব দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তে তিনি তাকে দেয়া দায়িত্বকে স্বাগত জানিয়ে বলেন, অনেক বড় দায়িত্ব পেয়েছি, অনেক বড় চ্যালেঞ্জ সামনে। তিনি বৃটিশ জনগণকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক টুইটে জানান, নতুন এই সিদ্ধান্তে তিনি আনন্দিত। বর্তমানে জাহাওয়ীর প্রাথমিক কাজ হবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া নিশ্চিত করা। এ নিয়ে জাহাওয়ী নিজেও একটি টুইট করেছেন। এ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026