মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯

নতুন চুক্তিতে ফ্রান্স-ব্রিটেন

নতুন চুক্তিতে ফ্রান্স-ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: নতুন একটি চুক্তিতে সই করেছে ব্রিটেন ও ফ্রান্স। এই চুক্তির উদ্দেশ্যে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকানো। আলজাজিরা।

গত শনিবার দেশ দুটিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি পাটেল বলেন, ফ্রান্স সৈকতে আরো বেশি বর্ডার গার্ড মোতায়েন করা হবে।

শনিবার স্বাক্ষরিত এই চুক্তিতে দেশ দু’টি বলছে, তারা অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন প্রযুক্তির পাশাপাশি সীমান্তে পুলিশি পাহারা জোরদার করবে। শুধু সাগর পথে নয়, কেউ যাতে কার্গো ট্রাকে চড়ে ইউরোপে প্রবেশ করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি করবে এই দুই দেশ।

উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার অভিবাসী ছোট ছোট নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। যদিও বেশির ভাগ অভিবাসীর সলিল সমাধি ঘটে সাগরে। তারপরও কমছে না উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দেয়ার ঘটনা। ফলে প্রতি বছরেই দীর্ঘ হচ্ছে সাগরে অসহায় মানুষের মৃত্যুর মিছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026