মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৭

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার কাউন্সিলর বরখাস্ত

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার কাউন্সিলর বরখাস্ত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পুরু মিয়াকে বরখাস্ত করেছে লেবার পার্টি। তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়, ইহুদিদের নিয়ে ফেসবুকে এক পোস্ট দেন তিনি

এই ফেইসবুক পোষ্ট দেয়ার জেরে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় দলটি। ঐ পোষ্টে তিনি বলেন, ‌ইহুদি জাতির কোনও বাস্তব ভিত্তি নেই।

দীর্ঘদিন পর এক পর্যায়ে পোস্টটি সামনে এলে এ নিয়ে দলের অভ্যন্তরে অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে দলীয় তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়। পুরু মিয়‌া অবশ্য পরে ওই পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা মুছে দেন। তবে সেই ক্ষমা প্রার্থনা গ্রাহ‌্য করে‌নি তার দল।

উল্লেখ্য, সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হন পুরু মিয়ার প‌রিবার। যুক্তরাজ্যের বামপন্থী সংগঠন মোমেন্টামের সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ পুরু মিয়া ফেসবুকে ওই পোস্টটি দিয়েছিলেন ২০১৪ সালে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026