সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৮

১২ লক্ষ ইমিগ্র্যান্ট নেবে কানাডা: দালাল থেকে সাবধান!

১২ লক্ষ ইমিগ্র্যান্ট নেবে কানাডা: দালাল থেকে সাবধান!

শীর্ষবিন্দু নিউজ, মন্ট্রিল, কানাডা: কানাডা সরকার আগামী ৩ বছরে  ১২ লক্ষ ইমিগ্র্যান্ট নেবে। গত অক্টোবরের শেষের দিকে এই সংবাদ ব্যাপক আকারে ঘোষণাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে আদম ব্যবসায়ীরা তা পুঁজি করে ফাঁদ পেতে বসেছে।

ইতোপূর্বে এ ধরণের খবর ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই প্রতারিত হয়ে হয়েছেন। ফলে বিষয়টি সম্পর্কে আগ্রহীদের সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, এই ১২ লাখ অভিবাসী ‘গণহারে’ শুধু বাংলাদেশ থেকেই নিবে না, বিশ্বের ‘ইমিগ্র্যান্ট প্রোভাইডার’ সকল দেশ থেকে বাছাই করে যোগ্য ব্যক্তিদের নেয়া হবে। ফলে তা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে।

সে প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের ভাগে অভিবাসীর সংখ্যা খুব একটা বেশি না। যদিও কোটা ভিত্তিতে লোক নেয়ার প্রচলন নেই এবং তা যোগ্যতার ভিত্তিতে নেয়া হয়। সেই যোগ্যতা থাকলে দালালচক্রের খপ্পরে না পড়ে, নিজে নিজে আবেদন করে অভিবাসী হওয়া যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি নিরাপদও বটে।

কানাডা এমনিতেই ঐতিহাসিক ভাবেই প্রতি বছর পুরো বিশ্ব থেকে প্রায় ৩ লক্ষ অভিবাসী গ্রহণ করে। যেমন বিগত বছরওয়ারি তথ্য– ২০১৫ সালে ২ লক্ষ ৪১ হাজার জন, ২০১৬ সালে ৩ লক্ষ ২৩ হাজার জন, ২০১৭ সালে ২ লক্ষ ৭৩ হাজার জন, ২০১৮ সালে ৩ লক্ষ ৪ হাজার জন, ২০১৯ সালে ৩ লক্ষ ১৪ হাজার জন। তবে করোনা পেনডেমিকের কণে ২০২০ এ এই সংখ্যাটা প্রায় অর্ধেকের চেয়েও নিচে নেমে এসেছে।

যদিও সরকার এখনো ২০২০ এর সঠিক সংখ্যাটি প্রকাশ করেননি, তবে এটা হয়তো ১ লক্ষ ৫০ হাজার এর আশেপাশেই হবে। তো এখানে স্বাভাবিকের চেয়ে কম এসেছে প্রায় দেড় লক্ষ লোক। ১২ লক্ষ এর মধ্যে আবার সবাই স্কিলড ইমিগ্র্যান্ট হবেন না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের লক্ষ্যমাত্রাটার একটু বিশ্লেষণ করলেই বিষয়টা আর একটু খোলাসা হবে।

আগামী বছর সরকার ইকোনোমি ক্লাস (অর্থাৎ স্কীলড, বিজনেস ইত্যাদি)-এ ২ লক্ষ ৩২ হাজার, ফ্যামিলি ক্লাস (স্বামী/স্ত্রী, বাবা–মা, দাদা–দাদী/নানা–নানী অথবা কিছু কিছু ক্ষেত্রে অন্য আত্মীয়)-এ ১ লক্ষ ৪ হাজার; রেফিউজি ক্লাস এ ৬০ হাজার আর হিউমেনিটারিয়ান গ্রাউন্ডে আরো ৬ হাজার, তো সর্বমোট প্রায় ৪ লক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026