মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬

লকডাউন শেষে জিম ও বারে ইংলিশদের উপচে পড়া ভীড়

লকডাউন শেষে জিম ও বারে ইংলিশদের উপচে পড়া ভীড়

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে বিশেষত ভ্যাকসিন অনুমোদনের খবর বাইরে আসা মাত্রই বারগুলোতে হামলে পড়েন ইংলিশরা। লকডাউন শেষ হওয়া মাত্রই স্বাধীনতার স্বাদ পেতে দেরি করেননি ইংল্যান্ডের নাগরিকরা।

দ্বিতীয় দফায় এক মাসের জন্য লকডাউনে ছিলো যুক্তরাজ্য। বিশেষজ্ঞদের অনুরোধ সত্বেও লকডাউনের মেয়াদ বাড়াতে রাজি হননি বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, তিনি কোনওভাবেই লকডাউন বাড়াবেন না, জারি করা হবে না রাত্রিকারীন কারফিউও।

ইংলিশরা বিশেষত মধ্যরাতেই রওয়ানা দেন জিমের দিকে। বুধবার থেকে খুলে দেয়া হয়েছে কম প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো। উৎসবের মৌসুম সামনে রেখে শপিং শুরু করে দিয়েছেন নাগরিকরা। বিভিন্ন ব্র্যান্ডগুলোও সুযোগ নিতে দেরি করেনি। তারা বড়দিনকে সামনে রেখে দিচ্ছে নানান ধরনের ছাড়ও। ব্ল্যাক ফ্রাইডেতে ব্যবসা হয়নি। তাই আগামী ২৫ দিনে এই ক্ষতি পুষিয়ে নিতে চান ব্যবসায়ীরা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে করোনা দাবানলের মতো ছড়িয়ে যেতে পারে। কেনাকাটা নিয়ন্ত্রণে সরকারকে মনোযোগ দিবার আহ্বান জানিয়েছেন তারা।

ডেইলি সানকে এক মদ্যপায়ী বলেন, অনেক দিন পাবে বসে প্রাণভরে মদ পান করি না। শুধু মদ্যপান করবো বলে আমি আজ কাজে ফাঁকি দিয়েছি। আজ সারাদিন আমি মদ খাবো আর সারারাত মাতলামি করবো। আমাকে মাতলামি করা থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026