শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪২

বাংলাদেশিদের মজুরি আন্তর্জাতিক স্বীকৃত দারিদ্রসীমারও নিচে

বাংলাদেশিদের মজুরি আন্তর্জাতিক স্বীকৃত দারিদ্রসীমারও নিচে

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: পৃথিবীর ৪টি দেশে ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে কম। বাংলাদেশে ন্যূনতম মজুরি মাত্র ১৮ ডলার। আন্তর্জাতিক শ্রম সংস্থার বার্ষিক মজুরি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পৃথিবীর বৃহৎ ৫০টি অর্থনীতির মধ্যে কোনওটির ন্যূনতম মজুরিই বাংলাদেশের মতো নগন্য নয়। বাংলাদেশের চেয়ে কম ন্যূনতম মজুরি শুধু আফ্রিকার ৩ অতি দরিদ্র দেশ; রুয়ান্ডা, বুরুন্ডি আর উগান্ডায় এবং ইউরোপের দরিদ্রতম ও ক্ষুদ্র অর্থনীতির দেশ জর্জিয়ায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ৩টি দরিদ্রসীমা রয়েছে। সর্বশেষটি দিনে ১.৮ ডলার আয়কে ইঙ্গিত করে। বাংলাদেশি শ্রমিকদের গড় ন্যূনতম মজুরি এর চেয়েও অনেক নিচে। এমনকি বিদ্ধস্ত অর্থনীতির দেশ পাকিস্তানেও ন্যূনতম গড় মজুরি ১১৭ ডলার। যা বাংলাদেশের চেয়ে ৯৯ ডলার বেশি।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোনও দেশ বাংলাদেশের মতো কম মজুরি দেয় না। আইএলও বলছে করোনা মহামারী চলমান থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ন্যূনতম মজুরি ধারীদের। বিশেষত যেসব দেশ সেক্টর অনুযায়ী মজুরি ঠিক করে, সেসব দেশের শ্রমিকরা বেশি ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশও এই ক্যাটাগরিতে পড়ে, এবং বাংলাদেশে অত্যন্ত কম সেক্টর ন্যূনতম মজুরি প্রদান করে।

এ ব্যাপারে অর্থনীতিবীদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে ব্যবসার খরচ বা কস্ট অব ডুয়িং বিজনেস অনেক বেশি। এই খরচ কমাতে অনেকটাই ভর্তুকি দিতে হয় শ্রমিককে। অর্থাৎ শ্রমিকের মজুরি কমিয়ে তা অন্য খাতে ব্যয় করা হয়। আর এদেশের শ্রমিকদের কণ্ঠস্বর ভীষণ দূর্বল ও বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়। এ কারণে শ্রমিকরা নিজেদের অধিকারও আদায় করে নিতে পারেননা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026