শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯

যুক্তরাজ্যে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

যুক্তরাজ্যে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে ব্রিস্টল নগরীর উপকণ্ঠে বর্জ্য পানি শোধনাগার ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস বলেন, সেখানে চার জনের প্রাণহানি ঘটেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণে আরো এক ব্যক্তি আহত হয়েছে তবে তার অবস্থা গুরুতর নয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজন ওই শোধনাগারের শ্রমিক এবং একজন ঠিকাদার।

এদিকে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততা নেই। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026