শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন পাউন্ডের ব্যাংকনোট উধাও!

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন পাউন্ডের ব্যাংকনোট উধাও!

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশদের দেশে চুরি! তাও আবার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ থেকে ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) পাউন্ড উধাও হয়ে গেছে। তবে ব্যাংক নোট নিখোঁজ হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ব্যাংক অব ইংল্যান্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সঠিক পথে এই অর্থের কোনো স্থানান্তর বা লেনদেন হয়নি, এমনকি কোথাও সঞ্চয়ও করা হয়নি। শুক্রবার দেশটির একদল আইনপ্রণেতা জানিয়েছেন, হারিয়ে যাওয়া টাকার খোঁজে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটেনে নগদ অর্থের ব্যবহার কয়েক বছরে ব্যাপক হারে কমলেও নোটের চাহিদা বাড়ছে রকেট গতিতে। কেউ বলতে পারছে না কোথায় এ অর্থ যাচ্ছে। আইনজীবীদের একটি গ্রুপ গত শুক্রবার জানান ৫০ বিলিয়ন পাউন্ড বা ৬৭.৪ বিলিয়ন ডলার সমমূল্যের নগদ টাকা কেউ জমা করে রেখেছে। আইনজীবীরা বিষয়টি তদন্ত করতে ব্যাংক অব ইংল্যান্ডকে আহবান জানিয়েছেন।

করোনা মহামারির কারণে লকডাউনে নগদ টাকা লেনদেনের প্রভাব কমে যাওয়া ধারণা করা হয়েছিল যে ব্যাংকনোটের চাহিদা কমবে। কিন্তু মানুষ ব্যাংক থেকে নগদ টাকা তুলে ঘরে রাখছে। করোনার আগে ডিজিটাল পদ্ধতিতে টাকা খরচ হত বেশি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা বেড়েছে।

হাউজ অফ কমন্স এর পাবলিক একাউন্ট কমিটির প্রধান মেগ হিলার বিষয়টি নিয়ে বিবৃতিতে বলেছেন টাকাগুলো কেউ এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। কিন্তু কে করেছে কিংবা কেন তা কেউ বলতে পারছে না। এই লাপাত্তা ৫০ বিলিয়ন পাউন্ড এর ব্যাপারে আরও খোঁজখবর করা দরকার। সিএনএন/ব্লুমবার্গ

ব্যাংক অব ইংল্যান্ড থেকে বিবৃতিতে বলা হচ্ছে, ব্যাংক কেন নোট রেখে দিতে চায় এব্যাপারে জনগণের প্রতিনিধিদের কথা বলার দরকার নেই। এর মানে হচ্ছে টাকাগুলো আসলে খোয়া যায়নি। জনগণের চাহিদা অনুযায়ী কাগুজে নোটের সরবরাহ চালু রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক অব ইংল্যান্ডের একজন মুখপাত্র দাবি করেছেন, জনসাধারণ কেন নগদ ব্যাংক নোট কাছে রাখতে চান সেটা নিশ্চয়ই ব্যাংককে ব্যাখ্যা করতে হবে না। এর অর্থ এই নয় যে, নোটগুলো হারিয়ে গেছে। তিনি জানান, ব্যাংকের দায়িত্ব সরকারের চাহিদা মতো অর্থ সরবরাহ করা। কেন্দ্রীয় ব্যাংক সেই দায়িত্ব পালন করে আসছে এবং করে যাবে।

২০১৮ সালে প্রকাশিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস’র একটি প্রতিবেদন জানায়, ডিজিটাল পেমেন্টের ব্যবহার দিন দিন বেড়ে যাওয়া সত্ত্বেও, বেশিরভাগ উন্নত অর্থনীতির দেশে নগদ অর্থের চাহিদা বাড়ছে। অক্টোবরে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ব্যাংক অব ইংল্যান্ডের চিফ ক্যাশিয়ার সারাহ জন বলেন, ‘আমরা লেনদেনের জন্য নগদের ব্যবহার বাড়তে দেখছি। ২০০৮ সালে আর্থিক সংকটের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেও এটি হতে পারে।’

গত অক্টোবরে পাবলিক একাউন্ট কমিটির সামনে বিবৃতি দেওয়ার সময় ব্যংক অব ইংল্যান্ডের প্রধান কোষাধ্যক্ষ সারাহ জোনস বলেন, লেনদেনের চাইতেও ‘স্টোর অব ভ্যালু’ যাচাইয়ে টাকার ব্যবহার বাড়ছে। ২০০৮ সালে বিশ্ব মন্দার প্রভাবও এক্ষেত্রে কাজ করছে। করোনা মহামারির লকডাউনে নগদ টাকা লেনদেনের প্রভাব কমলেও মানুষের নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে।

গত সেপ্টেম্বরের ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদন অনুযায়ী, শুধু জুলাই মাসেই ব্র্রিটেনে ৪ দশমিক ৪ বিলিয়ন কাগুজে নোটের চাহিদা ছিল, যা প্রায় ৭৬ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের সমমূল্যের। ২০ বছর আগে ২০০০ সালে ১ বছরে ব্রিটেনে ১ দশমিক ৫ বিলিয়ন কাগুজে নোট হাতবদল হয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের হিসেবে ২০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত টাকা ডিজিটাল লেনদেনের বিপরীতে জমা আছে। ৫ শতাংশ বাড়িতে মানুষের ব্যক্তিগত লকারে হয়ত জমা আছে। কিন্তু বাকি ৩০ শতাংশ অর্থাৎ ৫০ বিলিয়ন পাউন্ডের হিসাব মেলানো যাচ্ছে না।

ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদন বলছে ব্যবসা-বাণিজ্যের কাজে হয়তো বিশ্বের নানান দেশে বিভিন্ন ব্যাংকে টাকা জমা পড়ে আছে। কাগুজে নোটের এই ব্যাপক চাহিদা আসলে কেন এত বাড়ছে আর কোথায় এতগুলো টাকা জমা পড়ে আছে সে বিষয়ে খোঁজ নিতে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেয়ার পর শুরু হয়েছে তদন্ত।

বিবিসি বলছে, হিসেব থেকে হারিয়ে যাওয়া এই ৫০ বিলিয়ন পাউন্ড দেশটির মোট ব্যাংক নোটের তিনভাগের এক ভাগ। সঠিক পথে এই অর্থের কোনো স্থানান্তর বা লেনদেন হয়নি, এমনকি কোথাও সঞ্চয়ও করা হয়নি। ধারণা করা হচ্ছে, নোটগুলো পাচার হয়ে গেছে। বিপুল এই অর্থ এখন আর অর্থনীতির স্বাভাবিক হিসাবের খাতায় নেই।

গত সেপ্টেম্বরে প্রথম যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিপুল অর্থ হারানোর বিষয়টি নজরে আনে ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিস। তারা বলছে এই অর্থের খোঁজে ব্যাংকটিকে অবশ্যই আরও যত্নবান হতে হবে। কারণ, বিপুল অংকের এই অর্থ অবৈধ উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে, যার দায় সরকারের নীতি ও সরকারের কোষাগার এড়াতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ হারানোর মতো ভুক্তভোগী দেশ শুধু ব্রিটেনে নয়, বিশ্বের আরও অনেক দেশই এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছে।

এই বছর করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে নোট ও কয়েনের চাহিদা ব্যাপকভাবে কমে যায়। তবে, লকডাউন শিথিল করা হলে মানুষ মহামারিজনিত কারণে বাড়িতে আরও নগদ মজুদ করতে শুরু করেন। ২০১৮ সালে ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর করা এক প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনের পরিমাণ বাড়লেও বিশ্ব অর্থনীতি মন্দার কারণে উন্নত অর্থনীতির দেশগুলোতেও নগদ টাকা আদান-প্রদানের প্রবণতা বেড়ে যায়।

বিবিসি জানায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ হারানোর মতো ভুক্তভোগী দেশ শুধু যুক্তরাজ্যই নয়, বিশ্বের আরও অনেক দেশই এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026