রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৪

‘দ্য সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী‘ সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-দেওয়ান মাহদি, সেক্রেটারি-নূরুল গাফফার

‘দ্য সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী‘ সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-দেওয়ান মাহদি, সেক্রেটারি-নূরুল গাফফার

ব্রিটেনের মূল ধারার সাথে মিল রেখে প্রতিষ্ঠিত আইনী সংগঠন ‘দ্য সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী‘ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত শনিবার (৫ই ডিসেম্বর ২০২০) এই নির্বাচন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সলিসিটর দেওয়ান মাহদি সভাপতি ও সলিসিটর নূরুল গাফফার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

করোনাকালীন সময়ে সরকারের বেধে দেয়া আইন মেনে হল এর পরিবর্তে রিমোটলি ইলেকট্রনিক প্লাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার সলিসিটর নাজির আহমেদ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সলিসিটর শাহনাজ আহমেদ, সলিসিটর মাসুদ চৌধুরী, সলিসিটর চৌধুরী জিন্নাহ আলী দায়িত্ব পালন করেন।

আইনজীবী সমিতির নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- ভাইস প্রেসিডেন্ট ফরিদা হাকিম, জহির আশাজ, শাহ মিসবাহুর রহমান, আমিনা হক, যুগ্ম সম্পাদক মো. মাহদি হাসান, মুনশাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাহমিনা কবির, কোষাধ্যক্ষ জেসমিন আকতার, যুগ্ম কোষাধ্যক্ষ আবদুল হালিম সরকার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ গনি উল্লাহ, প্রেস ও প্রকাশনা সম্পাদক শাবলুল হক, সংস্কৃতি ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক কাউন্সিলর কাহার চৌধুরী, গভর্নিং বডির সদস্য গোলাম জিলানি মাহবুব, মো. শাহিদুল ইসলাম মামুন, শাব্বির আহমদ, রাহাদ চৌধুরী, ইমরুল শেখ, রায়হান আহমেদ ও ফজলে এলাহি।

উল্লেখ্য, ‘দ্য সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী’ সংগঠনের অভিষেক হয় ১২ বছর পূর্বে। ইংল্যান্ড ও ওয়েলস-এর দ্য ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বিচারপতি মুহাম্মদ বেলায়েত হোসাইন ও বিদায়ী সভাপতি এহসানুল হকের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

  • সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026