শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২

আব্দুল মুক্তাদিরের মৃত্যুতে বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকে’র শোক

আব্দুল মুক্তাদিরের মৃত্যুতে বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকে’র শোক

নিউজ ডেস্ক: সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সহ-সভাপতি, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের সন্তান জনাব আব্দুল মুক্তাদির এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি লুৎফুর রহমন সায়াদ, সাধারণ সম্পাদক এম এ আহাদ ও কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু।

উল্লেখ্য, অসুস্থ থাকা অবস্থায় উনার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে উনার সুস্থতা কামনায় সমিতির উদ্যোগে পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে গতকাল রবিবার ৬ই ডিসেম্বর বাদ এশা এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন, সামছুল হক এহিয়া, আব্দুল হাকিম হাদি, দিলাল আহমদ, জসিম উদ্দিন, রুকন রহমান, কাজি জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উনার সুস্থতা ও সদ্য প্রয়াত সমিতির উপদেষ্টা মরহুম রউফুল ইসলামসহ অন্যান্য মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফিজ মাওলানা সামছুল হক।

জনাব আব্দুল মুক্তাদির এর মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন- সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল, সাবেক সভাপতি জাহাঙ্গীর খান, সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কয়েছ আহমদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026