রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৪

বৃটেনে এখনই টিকা পাবেন না ৮০‘র ওপর বয়সীরা

বৃটেনে এখনই টিকা পাবেন না ৮০‘র ওপর বয়সীরা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের টিকা পৌঁছে গেছে বৃটেনের বিভিন্ন হাসপাতালে। তবে এই স্মরনীয় ঘটনার কার্যক্রম নিউক্যাসেলের রয়েল ভিক্টোরিয়া ইনফারমারি হাসপাতাল থেকে শুরু হবে মঙ্গলবার।

এক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএস এর সর্তকবার্তা যে, ৮০ বছরের ওপরে বয়স এমন বেশির ভাগ মানুষই এখন এই টিকা পাবেন না। তাদেরকে ধৈর্য্য ধরে নতুন বছর, অর্থাৎ কমপক্ষে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বৃটিশ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এনএইচএস প্রোভাইডারসের প্রধান নির্বাহী ক্রিস হপসন বলেছেন, জনগণকে ধৈর্য্য ধরতে হবে। তারা যদি টিকার বিষয়ে কোনো চিঠি বা ফোনকল না পান, তাহলে তারা যেন মনে না করেন যে, কর্তৃপক্ষ তাদেরকে ভুলে গেছে।

তিনি আরো বলেন, আগামী কয়েক দিনে জনগণের কোনকিছু (এখানে টিকার ইস্যুতে) প্রত্যাশা করা উচিত বলে আমি মনে করি না। কিন্তু আসল সত্য হলো বৃহৎ জনগোষ্ঠীকে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ নিয়ে মানুষজন উদ্বিগ্ন হয়ে উঠুক এমনটাও আমরা চাই না। ডিসেম্বরেই তাদের চিঠি হাতে পাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাই যদি কারো বয়স ৮০ বছরের ওপরে হয় এবং তিনি যদি টিকা নেয়ার চিঠি না পান তাহলে তিনি বা তারা যেন উদ্বিগ্ন হয়ে না ওঠেন।

বৃটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএসের মেডিকেল ডিরেক্টর প্রফেসর স্টিফেন পাউয়িস বলেছেন, এই টিকা বিতরণ ম্যারাথন গতিতে চলতেই থাকবে। খুব দ্রুতগতিতে তা অগ্রসর হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026