সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১০

মহামারীতে ব্রিটিশ রাজবধূর গোপনে সেবামূলক কাজ

মহামারীতে ব্রিটিশ রাজবধূর গোপনে সেবামূলক কাজ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন স্বামী প্রিন্স উইলিয়াম ও তিন সন্তান নিয়ে নরফক কাউন্টিতে নিজেদের বাসভবন আনম্যার হলে থাকেন। তবে করোনা মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, একজন ক্যান্সার রোগীকে তিনি মানসিকভাবে সহায়তা দেন। রয়্যাল ভলান্টারি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন ডাচেস অব ক্যামব্রিজ।

করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আরোপ হওয়া প্রথম লকডাউনে ৮৪ বছর বয়সী লেন গার্ডনারকে ফোন দেন ক্যাট। গত ১৩ মে লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট, কথা হয় ৩০ মিনিট। লেন একজন ক্যান্সার রোগী। এর মধ্যে তিনি ডিমেনসিয়া রোগে তার স্ত্রীর সেবা করেন একাই। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লেন বলেন, আমার কল্পনাতেই কখনো আসেনি যে, ফোনে আমি ইংল্যান্ডের ভবিষ্যৎ রানির সঙ্গে কথা বলব।

উল্লেখ্য, রেডিওথেরাপি নেয়া লেনের শরীরে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়। ১৩ মে প্রথমবার লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট, কথা হয় ৩০ মিনিট। সে সময় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026