শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বৈশ্বিক উষ্ণতা লন্ডনের ঐতিহাসিক হাইগেট সমাধির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কার্ল মার্কস থেকে শুরু করে পপতারকা জর্জ মাইকেলের মতো অনেক বিখ্যাত ব্যক্তির সমাধিতে ঠাসা কবরস্থানের তত্ত্বাবধায়করা এ কথা জানান। খবর এএফপির।
কবরস্থানটি আকর্ষনীয় হোলেও এটির হেডস্টোনসমূহ ও ভূগর্ভস্থ টানেলের (প্রাচীন রোমের ন্যায়) ক্ষতি দৃশ্যমান হয়ে উঠেছে। অবহেলা এবং ক্রমবর্ধমান তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এ ধরণের ক্ষতি সাধিত হয়েছে।
কবরস্থানে ছয় বছর ধরে কর্মরত প্রধান উদ্যানবিদ ফ্রাঙ্ক ক্যানো জানান, ১৯ শতকে লন্ডনের এই সমাধিস্থলে পাথর–কাদামাটির সংকোচন ও প্রসারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কবরস্থানের সংরক্ষকরা এটি রক্ষায় বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন। সংরক্ষকরা পরের দশকে উত্তর লন্ডনের এ কবরস্থানে জলবায়ুর উষ্ণায়ন প্রতিরোধ পরিকল্পনায় কৌশল সহায়তায় ল্যান্ডস্কেপ ডিজাইনারদের একটি প্রতিযোগিতার আহ্বান জানিয়েছে।
ফ্রেন্ডস হাইগেট সেমিটেরির চেয়ারম্যান মার্টিন অ্যাডিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা অব্যাহত থাকবে, বিধায় ল্যান্ডস্কেপ পরিকল্পনটি পরবর্তী ২০ বছরের বেশি সময়ের জন্য করা হবে। পরিকল্পনাটিতে এমন সব গাছ লাগানো অন্তর্ভুক্ত করা, যা জলবায়ুর পরিবর্তন ভালোভাবে মোকাবেলা করতে পারবে।