শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮

ইইউ দেশগুলোতে প্রবেশে অগ্রাধিকার পাবেন না ব্রিটিশরা

ইইউ দেশগুলোতে প্রবেশে অগ্রাধিকার পাবেন না ব্রিটিশরা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্তমানে অতি মহামারির কারণে অল্পকিছু দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিনাবাধায় চলাচলের অনুমতি রয়েছে। -দ্য গার্ডিয়ান, বিবিসি।

ইইউ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের নাগরিকদের সেখানে অনাবশ্যক ভ্রমণ আপাতত বন্ধ রয়েছে যুক্তরাজ্য ৩১ ডিসেম্বর ইইউ ইইউএ থেকে বের হয়ে যাচ্ছে। এরপর সেখানে সম্ভবত ব্রিটিশদের আর প্রবেশাধিকার থাকবে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, করোনা নিষেধাজ্ঞা নির্ভর করবে ইইউ এবং সদস্য দেশগুলো কী সিদ্ধান্ত নেয়, তার ওপর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই চ্যালেঞ্জে পড়েছি এবং আমাদের নিজেদেরই বিভিন্ন জায়গায় বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। করোনাভাইরাস এখনও একটা জ্বলজ্যান্ত ইস্যু এবং আমাদের নিশ্চিত করতে হবে, আমরা তা নিয়ন্ত্রণে এনেছি। আমার আশঙ্কা, ভ্রমণ নিষেধাজ্ঞা অনিবার্য হতে চলেছে।

ডেইলি মেইল জানিয়েছে, ব্রিটিশরা ইউরোপের মূলভূমিতে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছে কি না প্রশ্ন করলে ডমিনিক রাব বলেন, এটা নির্ভর করছে ওইসব ইউরোপীয় দেশে ভাইরাসের প্রকোপের ওপর। এদিকে বরিস জনসনের সঙ্গে ইইউ এর আলোচনা ব্যর্থ হবার পর প্রায় নিশ্চিত হয়ে গেছে চুক্তিহীন ব্রেক্সিটের পথেই হাটছে দুই পক্ষ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026