শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০

বিধিনিষেধ শিথিলতার কারণে ঝুঁকিতে যুক্তরাজ্য

বিধিনিষেধ শিথিলতার কারণে ঝুঁকিতে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে আসন্ন ক্রিসমাসে সংক্রমণ বেড়ে যেতে পারে কয়েকগুন। এমন হুশিয়ারী দিয়েছেন দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের মহাপরিচালক। এ খবর দিয়েছে ডেইলি মেইল ও বিবিসি।

দেশজুড়ে ট্রাস্টের প্রতিনিধিত্ব করা এনএইচএস প্রধান নির্বাহী হপসন বলেছেন, বর্তমানে করোনা শনাক্ত বৃদ্ধির হার উদ্বেগজনক, ব্যবস্থা গ্রহণ না করলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে দেয়া এনএইচএস চিঠিতে বলা হয়েছে ছুটিকালীন সময়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশনা জারি করতে হবে, পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, স্থানীয় পর্যায়ে জরুরি ব্যবস্থা না নিলে করোনার ৩য় ঢেউ সামলানো কঠিন হয়ে পরবে

উল্লেখ্য, শনিবার দেশটিতে ২১,৫০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের থেকে ৩৪ শতাংশ বেশি। শনিবার প্রাণহানীর সংখ্যা ছিল ৫১৯, গত সপ্তাহে একই দিনে প্রাণহানীর সংখ্যা ছিল ৩৯৭ জন। সে হিসেবে মৃত্যুহার বেড়েছে ৩০.৫১ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026