বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪

তৃতীয় লকডাউন ঘোষণার আগে লন্ডন, লিভারপুল ও ইয়র্কের রাস্তায় নেচে গেয়ে আনন্দ উদযাপন

তৃতীয় লকডাউন ঘোষণার আগে লন্ডন, লিভারপুল ও ইয়র্কের রাস্তায় নেচে গেয়ে আনন্দ উদযাপন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: তৃতীয় পর্যায়ের লকডাউন ঘোষণার আগেই লন্ডন, লিভারপুল ইয়র্ক শহরে ফূর্তিবাজ একদল মানুষ গতকাল শনিবার রাতে রাস্তায় একটি আনন্দের রাত উদযাপন করলেন নেচে-গেয়ে ও মদ পান করে। এ খবর দিয়েছে দ্য সান।

এদিকে, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হাত, চেহারা ও বিভিন্ন স্থান পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে আহবান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি এ বিষয়টিও মনে করিয়ে দেন যে, লকডাউনের তৃতীয় পর্যায় ঘোষনা করা হলে, মানুষ তাদের বন্ধু ও স্বজনদের সাথে ঘরের বাইরে সাক্ষাৎ করতে পারবে না এবং বন্ধ থাকবে সকল বিনোদন কেন্দ্র।

উল্লেখ্য, ডিসেম্বরের শুরু থেকেই লন্ডনে বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতি লাখে প্রায় দুইশত মানুষ প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বিগ্ন দেশটির প্রশাসন। এরই প্রেক্ষাপটে সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহ থেকে লকডাউনের তৃতীয় পর্যায় ঘোষণার। লকডাউনের তৃতীয় পর্যায়ে ঘরের বাইরে উৎসব করার নিষেধাজ্ঞা থাকতে পারে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026