শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫১

ব্রিটিশ পরিবারের কারোনাকালিন সময়ে ১৯৭ বিলিয়ন পাউন্ড সাশ্রয়

ব্রিটিশ পরিবারের কারোনাকালিন সময়ে ১৯৭ বিলিয়ন পাউন্ড সাশ্রয়

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: লকডাউনে থাকায় গড়ে ব্রিটিশ পরিবারের খরচ কমেছে গড়ে হাজার পাউন্ড। এতে যে ১৯৭ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হয়েছে তা আগামী বছর ভোক্তারা খরচ করলে ব্রিটেনের অর্থনীতিতে তা গতি সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।-ডেইলি মেইল

তবে যাদের বেতন বেশি তারা ঘরে বসে লকডাউনে কাজের সুযোগ পাওয়ায় লাভবান হয়েছেন বেশি। দেশটিতে এখনো লাখ লাখ মানুষ দুই দুইটি লকডাউন অতিক্রম করে অর্থনৈতিকভাবে কঠিন সংগ্রাম করছেন। ব্যবসা এখনো পুরোপুরি চালু হয়নি। লকডাউনে রেস্টুরেন্ট, বার, পাব বন্ধ থাকায় এমনিতেই ব্রিটেনের খরচের হাত খাটো হয়ে যায়। আগামী ২৩ ডিসেম্বর তা খুলে দেয়ার কথা রয়েছে।

কিন্তু দি সেন্টার ফর ইকোনমিক এন্ড বিজনেস রিসার্চ জরিপে বলছে লকডাউনে ব্রিটিশ পরিবারগুলো অহেতুক খরচ ১৪ শতাংশ কমিয়েছে। এধরনের খরচের মধ্যে প্রধান হচ্ছে কেনাকাটা বাইরে খাওয়া দাওয়া। এরফলে গত বছরের চেয়ে ব্রিটিশ পরিবারগুলো সঞ্চয় করেছে দ্বিগুণ

জরিপে আরো বলা হচ্ছে এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্রিটিশরা ইচ্ছামত ব্যয় না করায় সঞ্চয় করতে পেরেছে ১০ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের বিশ্লেষণ এর সঙ্গে একমত। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্রিটিশদের এধরনের সঞ্চয় আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২৯ শতাংশে দাঁড়ায়। তৃতীয় চতুর্থ প্রান্তিকে হার অন্তত ১৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এ ধরনের সঞ্চয় ছিল মাত্র শতাংশ বলে টাইমস জানায়। সাধারণত ব্রিটিশরা প্রতি মিনিটে মিলিয়ন পাউন্ড খরচ করে এবং ক্রিসমাসে এ ধরনের খরচ দাঁড়ায় সাড়ে বিলিয়ন পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026