শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৯

পূর্ব লন্ডনের হ্যাকনিতে প্রকাশ্যে গুলিতে ৩ জন আহত

পূর্ব লন্ডনের হ্যাকনিতে প্রকাশ্যে গুলিতে ৩ জন আহত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পূর্ব লন্ডনের হ্যাকনিতে ছুরিকাঘাতের ৪ দিনের মাথায় প্রকাশ্যে গুলি করা হয়েছে। আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় হ্যাকনি মিডলটন রোডে। গুলিবৃদ্ধ একজনের অবস্থা আশষ্কাজনক। পুলিশ ঘটনাস্থ কর্ডন করে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনও কাউকে প্রেপ্তার করতে পারেনি।

স্কাই নিউজ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তদন্তের সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের হেল্পলাইনে ফোন করতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ৭ টায় পূর্ব লন্ডনের নিউহাম রয়েল ডক এলাকায় উডম্যান চুরিকাঘাতের ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫ বছর বয়সী একজন ১৭ বছর বয়সী একজন ও ২৪ বছর বয়সী একজনকে আটক করা হয়। পরে ২৪ বছর বয়সী একজনকে ছেড়ে দিলেও এ ঘটনায় রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026