বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১১

জর্ডানের বাঙালী নারী শ্রমিকদের সহযোগিতায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

জর্ডানের বাঙালী নারী শ্রমিকদের সহযোগিতায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

কে এম আবুতাহের চৌধুরী: সম্প্রতি জর্ডানের রাজধানী আম্মানের একটি কারখানায় কর্মরত শত শত প্রবাসী বাংলাদেশী নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হলে তাদের সহযোগিতায় এগিয়ে আসে আন্তর্জাতিক সংগঠণ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ।

একটি সূত্র জানায়- প্রবাসী বাংলাদেশী নারী শ্রমিকদের বেতন না দেওয়া ,চাকুরীচ্যূত করা ও ধর্মঘটে যাওয়ার দু’টি ভিডিও সোশিয়েল মিডিয়ায ভাইরাল হয়। শ্রমিকদের এসব দূরাবস্থা দেখে ভিএফজিবির কার্য নির্বাহী কমিটি এক জরুরী সভার আয়োজন করে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠণের প্রেসিডেন্ট ড: হাসনাত এম হোসেইন এমবিই বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন ও প্রবাস বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের কাছে চিঠি লিখেন ও যোগাযোগ করেন। তিনি জর্ডানের বাংলাদেশ দূতাবাসের সাথেও যোগাযোগ করেন। এরপর বাংলাদেশ দূতাবাস বিষয়টিতে হস্তক্ষেপ করে ও সমস্যার সমাধান হয়। পরে ধর্মঘটরত সব নারী শ্রমিকরা কাজে ফিরে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026