শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫

সাত লাখ ব্রিটিশ শিশুকে খাদ্য সহায়তা দিচ্ছে ইউনিসেফ

সাত লাখ ব্রিটিশ শিশুকে খাদ্য সহায়তা দিচ্ছে ইউনিসেফ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাসের কারণে ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্রিটেনের সাত লাখ শিশুকে খাদ্য সরবরাহ করার কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ।

এই প্রথম ব্রিটেনের হতদরিদ্র শিশুদের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাত নিয়েছে ইউনিসেফ। করোনা ভাইরাসের মহামারির কারণে যেসব শিশু মারাত্মক খাদ্য সংকটে পড়েছে তাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব সংস্থাটি।

সংস্থাটি বরাদ্দকৃত অর্থের একটি অংশ ব্রিটেনের চ্যারিটি স্কুলগুলোকে দেবে যাতে তারা দরিদ্র ব্রিটিশ শিশুদের সকালের নাস্তার ব্যবস্থা করে। গত অক্টোবর মাসে একই প্রতিষ্ঠান পরিচালিত আরেক জরিপে দেখা যায়- নয় লাখ শিশু স্কুল থেকে বিনামূল্যে খাদ্য পাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে।

গত এপ্রিল মাসে ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল যে, ব্রিটেনে প্রথম লকডাউন দেয়ার পর ৩০ লাখ শিশু খাদ্য সংকটে পড়েছে। এছাড়া ২৪ লাখ মানুষ বাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতার মাঝে ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026