শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭

লন্ডনে ফের লকডাউন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে ভয়াবহভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় লন্ডনসহ ‘টিয়ার ফোর’ চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তা সতর্কতা বা সর্বোচ্চ পর্যায়ের লকডাউন জারি করা হয়েছে। লন্ডন সময় শনিবার বিকেল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত: শুক্রবার ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্তের শনাক্তের সংখ্যা ২৮ হাজার ৫০৭ থাকলেও শনিবার কিছুটা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫২ জনে।

বড়দিন উৎসবের মওসুমে সংক্রমণ বিস্তার ঠেকাতে দুই সপ্তাহের জন্য এ লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে আগামী ৩০ ডিসেম্বর লকডাউনের সিদ্ধান্তটি পর্যালোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে এবার বড়দিন উদযাপন করতে পারব না। গত এক সপ্তাহে ব্রিটেনে করোনা পরিস্থিতির আরও একদফা বড় ধরনের অবনতি হয়েছে। এরই মধ্যে দেশটিতে করোনাভাইরাসের ভিন্ন উপসর্গবাহী নতুন ধরণ শনাক্ত হয়েছে।

বড়দিনকে সামনে রেখে শপিং সেন্টারসহ সর্বত্র মানুষের উপচে পড়া ভীড়, টানা বৃষ্টিজনিত জ্বরের কারণে দ্রুত বাড়তে থাকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাসপাতালগুলোর বেড করোনা রোগীদের উপচে পড়া ভীড়ে প্রায় পুর্ণ হয়ে গেছে। বহু হাসপাতাল এমন পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রেখেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে, আগামীকাল রবিবার (২০ ডিসেম্বর) থেকে লন্ডন, সাউথ ইস্ট ও ইস্ট অব ইংল্যান্ডে এই লকডাউন কার্যকর হবে। এসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। লকডাউন এলাকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিয়ার ফোর এলাকাগুলোতে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026