সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৬

যুক্তরাজ্যের সাথে বিভিন্ন দেশের ভ্রমণ বাতিলের হিড়িক

যুক্তরাজ্যের সাথে বিভিন্ন দেশের ভ্রমণ বাতিলের হিড়িক

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে নতুন রূপে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। লাখ লাখ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই এজন্য দায়ী করা হয়েছে। এর সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে।

ব্রিটিশ সরকার নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ার স্বীকারোক্তি দেওয়ার পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে।

আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। রবিবার ব্রিটিশ সরকারের ওই ঘোষণার পর প্রথমে কয়েকটি ইউরোপীয় দেশ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আরও কিছু দেশ তা অনুসরণ করছে।

ব্রিটিশ সরকার মনে করছে, এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও বেশি। এটি খুব শক্তিশালী রূপ পেয়েছে। এখন পর্যন্ত যেসব দেশ যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ করেছে তাদের মধ্যে রয়েছে:

আর্জেন্টিনায় যুক্তরাজ্য থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দেশটি। সোমবার সর্বশেষ ফ্লাইটটি আর্জেন্টিনায় যাওয়ার কথা রয়েছে। বেলজিয়াম রবিবার মধ্যরাত থেকে অন্তত ২৪ ঘণ্টার জন্য সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দেশটি।

বুলগেরিয়া রবিবার মধ্যরাত থেকে যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাতিল করেছে দেশটি। কানাডা অন্তত ৭২ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সব ফ্লাইট বাতিল করেছে দেশটি।

চিলি জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হবে। কলম্বিয়াও যুক্তরাজ্যের সব ফ্লাইট বাতিল করবে। ক্রোয়েশিয়া জানিয়েছে ৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্য থেকে যাত্রী পরিবহনকারী সবন ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ডেনমার্ক সোমবার সকাল থেকে ৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্য থেকে সব ফ্লাইট বাতিল করেছে।

এল সালভাদর’র প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেছেন, গত ৩০ দিনের মধ্যে যারা যুক্তরাজ্য কিংবা দক্ষিণ আফ্রিকায় ছিলেন তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া যুক্তরাজ্যের সব ফ্লাইট স্থগিত করেছে। ফিনল্যান্ড দুই সপ্তাহের জন্য যুক্তরাজ্য থেকে সব ফ্লাইট বাতিল করেছে।

ফ্রান্স ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্য থেকে সব ধরনের ভ্রমণ বাতিল করেছে। এর মধ্যে রয়েছে পণ্য পরিবহনসহ সড়ক, নৌ ও বিমানপথে সব ধরনের যাতায়াতও। জার্মানি রবিবার মধ্যরাত থেকে সব ধরনের ফ্লাইট বাতিল রাখা হয়েছে। প্রাথমিকভাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। তবে পরিবহন বিমান যাতায়াতের অনুমতি রয়েছে।

হংকং নতুন প্রজাতির করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যের সব ফ্লাইট বাতিল করবে। ইতালি গত ১৪ দিনের মধ্যেযারা যুক্তরাজ্যে ছিলো তাদের প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দেশটি। ইতোমধ্যে ইতালিতেযুক্তরাজ্য ফেরত এক জনের শরীরে নতুন প্রজাতির করোনা শনাক্ত হয়েছে।

ভারত এক ঘোষণায় জানিয়েছে, এই বছর যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখবে। এছাড়া,ইরান, আয়ারল্যান্ড, ইসরায়েল, কুয়েত, মরক্কো, নরওয়ে, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, সুইজারল্যান্ড, তুরস্কও বিভিন্ন মেয়াদে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল রাখার ঘোষণা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026