মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭

যুক্তরাজ্য-চীন ফ্লাইট যোগাযোগ স্থগিত

যুক্তরাজ্য-চীন ফ্লাইট যোগাযোগ স্থগিত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়ার পর বিশ্বের অনেক দেশ বৃটেনের সঙ্গে তাদের ফ্লাইট স্থগিত করেছে। এবার চীনও বৃটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এ খবর দিয়েছে এএফপি।

বৃহস্পতিবার চীন এই ঘোষণা দেয়। গত শনিবার বৃটেন সরকার করোনার এই নতুন ধরণ সম্পর্কে তথ্য জানায়। দেশটির পক্ষ থেকে বলা হয়, করোনার আগের ধরণের তুলনায় নতুন ধরণের সংক্রমণ ক্ষমতা প্রায় ৭০ শতাংশ বেশি। এ কারণে বৃটেনের সঙ্গে বিশ্বের প্রায় ৪০ টির মতো দেশ ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেই তালিকায় এবার চীনও যুক্ত হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসটির নতুন এই ব্যতিক্রমী ধরণের ফলে করোনার যে নতুন রূপ ধারণ করেছে তার সম্ভাব্য প্রভাবকে আমলে নিয়ে চীন ও বৃটেনের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে। সপ্তাহের শুরুতে কোভিড-১৯ মোকাবেলার ব্যবস্থা হিসাবে চীন লন্ডনের ভিসা প্রদানের সুবিধাও স্থগিত করেছে।

উল্লেখ্য, চীনে এই করোনার সংক্রমণ প্রথম শুরু হলেও পরবর্তীতে দেশটি তাদের সীমান্তের অভ্যন্তরে করোনার বিস্তার নিয়ন্ত্রণে অনেকাংশে সক্ষম হয়েছে। তবে বাইরে থেকে যেনো সেখানে পুনরায় করোনা সংক্রমণের বিষয়ে দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। করোনার নতুন এ ধরণ এরই মধ্যে বৃটেনের বাইরেও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026