শীর্ষবিন্দু নিউজ: জার্মান সংস্থা বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর শাহিন জানিয়েছেন আরো ১০ বছর থাকবে করোনা ভাইরাস।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, তিনি বিশ্বাস করেন আরও কয়েক বছর এই ভাইরাসের অস্তিত্ব থাকবে। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে যা যা প্রয়োজন করতে হবে। মহামারীর আগের পৃথিবী ফিরে পেতে সময় লাগবে।
বিশ্ব কখন আবার স্বাভাবিক বলে তিনি বিশ্বাস করেন এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, আমাদের ‘স্বাভাবিক’ এর একটি নতুন সংজ্ঞা দরকার। বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। ভাইরাস এখনই বিদায় নেবে না। তবে সংক্রমণ ছড়ানো রোধ করতে হবে।
শাহিন আরও বলেন, পৃথিবীর ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে দিতে হবে। তবে ভাইরাসটি আরও সক্রিয় হয়ে উঠলে, জীবন স্বাভাবিক হওয়ার জন্য আমাদের টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে হবে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে, এই ভাইরাসের প্রকোপ আরও কয়েক বছর চলবে। মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে মিলে এক বছরের কম সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেন জার্মান সংস্থা বায়োএনটেক।