শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৭

সিলেটে বিদেশগামীদের করোনা পরীক্ষা সীমান্তিক ল্যাবে

সিলেটে বিদেশগামীদের করোনা পরীক্ষা সীমান্তিক ল্যাবে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বিদেশগামীদের কথা চিন্তা করে এবার অনুমোদন দেয়া হয়েছে সিলেটের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান করোনা পরীক্ষাগার সীমান্তিকের ল্যাবকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শামিম আহমেদ।

গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিককে এই পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। সরকার নির্ধারিত ৩ হাজার টাকায় এই ল্যাবে বিদেশগামীরা করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন বলেও জানান শামীম আহমদ।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক জানান, বেসরকারিভাবে সিলেটে প্রথম এই পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট’ (আরটিএম) ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

তিনি জানান, অনুমোদন পাওয়ার পর প্রায় দুই মাস ধরে সাধারণ রোগীদের করোনা পরীক্ষা করে আসছে ল্যাবটি। এবার বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছে ল্যাবটি। আগামী দুয়েকদিনের মধ্যেই ল্যাবটিতে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা শুরু হবে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026