শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০২০ বিদায়ী বছরটির দিকে অধিকাংশ মানুষই হয়তো আর ফিরে তাকাতে চাইবেন না। কিন্তু এই অতি মহামারীর বছরের অনেক কিছুই হয়তো আজীবন আমাদের সঙ্গে থাকবে। বিশেষত কর্মজীবনে বারবার তা ফিরে আসবে। সিএনএন।
বিশেষজ্ঞদের মতে, চাইলেও এই বছর থেকে পাওয়া অনেক কিছু আমরা ছুড়ে ফেলতে পারবো না। আমরা অনেকেই সপ্তাহের কিছু অংশ অফিস আর কিছু অংশ বাড়িতে কাজ করতে শিখে গেছি। অনেক কোম্পানিই এই সহজ কার্যপদ্ধতি ভবিষ্যতেও জারি রাখবে।
সামনের দিনগুলোতে অনেক কোম্পানিই চাকরি দেবার আগে কোভিড-১৯ টিকার সার্টিফিকেট চাইবে। অনেক দেশের সরকারও এই ব্যাপারে নির্দেশনা জারির পরিকল্পনা করছে। কর্মবাজারে কমে যাচ্ছে নারীর সংখ্যা। অতিমহামারী চলে গেলেও এই বৈষম্য দীর্ঘস্থায়ী হতে পারে।
এই অতিমহামারী প্রমাণ করেছে, আমাদের অর্থনীতি ভঙ্গুর। এ কারণে মানুষের সঞ্চয়ের আগ্রহ বেড়ে যাবে। কমে যেতে পারে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণ।
যেহুতু অনেক কর্মী দূর থেকেই কাজ করছেন অনেক কোম্পানিই নিজেদের অফিস নতুন করে সাজাচ্ছে। অনেক অফিসেই কমন স্পেস বাড়ছে, কমছে ব্যক্তিগত কাজের জায়গা। ইন্সুরেন্স কোম্পানিগুলো স্বাস্থ্যবীমায় গুরুত্ব দিচ্ছে। বিশেষত পুরো পরিবারের বীমা ও শিশুস্বাস্থ্যবীমা আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।