সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২

বাংলা‌দে‌শের গার্মেন্টস খাতে যুক্তরাজ্যের শত কোটি টাকার অর্ডার বাতিল

বাংলা‌দে‌শের গার্মেন্টস খাতে যুক্তরাজ্যের শত কোটি টাকার অর্ডার বাতিল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ক‌রোনার কা‌র‌নে যুক্তরাজ্য থে‌কে বাংলা‌দে‌শের গা‌র্মেন্টসগু‌লো‌তে ৭৩০ মি‌লিয়‌ন পাউন্ডের (প্রায় ১ বি‌লিয়‌নের) অর্ডার বা‌তিল হ‌য়ে‌ছে। ব্রিটিশ টাইম‌স প‌ত্রিকায় প্রকা‌শিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হ‌য়েছে।

যুক্তরাজ্যের প্রাইমার্টসহ বহু প্রতিষ্ঠান বাংলাদেশে গার্মেন্টস অর্ডার বাতিল করেছে। বাংলা‌দেশি টাকায় যা প্রায় শত কো‌টি টাকার সমান। ক‌রোনাভাইরাসের মহামারিতে প্রথম লকডাউনের মধ্যে শুধু যুক্তরাজ্য থেকেই এই অর্ডার বাতিল হয়েছে। গত জুন থে‌কে ডিসেম্বর পর্যন্ত অর্ডার বা‌তি‌লের ধারা অব্যাহত রয়েছে।

যুক্তরাজ্যের রি‌টেইল গ্যাজেটের প্রতি‌বেদ‌নে উ‌ল্লেখ করা হয়, প্রাইমার্ক, মাদার কেয়ার, ডে‌ভেনহামসহ বড় পোশাক‌ ব্রিক্রেতা প্রতিষ্ঠানগু‌লোর পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগু‌লোও অর্ডার বা‌তিল করেছে। মার্কস এন্ড স্পেন্সার, টেস‌কো, এইচএন্ডএম, ইন‌ডি‌টেক্স তা‌দের কাজ শেষ হওয়া এবং প্রক্রিয়াধীন কার্যাদেশের অর্থ প‌রি‌শো‌ধে প্রতিশ্রুতি দেয়।

গত জুলাইতে প্রাইমার্কও সকল ব‌কেয়া কার্যা‌দে‌শের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়। তবে আরেক ক্রেতা প্রতিষ্ঠান ট্রেডক্রাফট ব‌লে‌ছে, অর্ডার‌গু‌লো কখন পৌঁছাবে তা অস্পষ্ট। এরপ‌র বাংলাদেশে গার্মেন্টস মালিকদের অর্থ পরি‌শো‌ধে কত সময় লাগ‌বে তা এখনই জানা‌তে পার‌ছে না তারা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে ক‌রোনার তীব্র প্রাদুর্ভাবের কারণে দফায় দফায় লকডাউন, লাখ লাখ মানু‌ষের কর্মহীনতার কারণে গত বড়‌দিন ও নতুন বছ‌রেও অন্যান্য বছ‌রের তুলনায় কেনাকাটার প‌রিমান ছিল কম। দেশটিতে লকডাউনজ‌নিত প‌রি‌স্থি‌তির কার‌ণে এবং জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পোশাক বি‌ক্রি ক‌মে আসা এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026