বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩

শিশুদের স্কুলে পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুদের স্কুলে পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ব্রিটেন। বর্তমান অবস্থা বিবেচনা করে চলছে লকডাউন। করোনার ভয়াবহ প‌রি‌স্থি‌তির মধ্যেও শিশুদের প্রাথ‌মিক বিদ‌্যালয়ে পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মাসের পর মাস লকডাউনে দেশের অর্থনীতি ক্ষ‌তিগ্রস্ত হচ্ছে। মানুষজন ঘরে থাকতে থাকতে মান‌সিক ক্ষ‌তির শিকার হচ্ছেন। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

আগ‌ামীকাল সোমবার (৪ জানুয়ারি) থেকে স্কুল খোল‌া আছে এমন এলাকাগু‌লোতে সন্তানদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। য‌দিও তার এমন আহ্বানে অ‌ভিভাবক‌দের মধ্যে মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্ট হয়েছে।

বিবিসি’র উপস্থাপক এন্ডু মারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বিজ্ঞানীরা ছয় মাস আগে শীতে ব্রিটেনে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ হতে পারে- এমন আগাম সতর্ক বার্তা দিলেও সরকার কী করেছে। জবাবে ব্রিটিশ প্রধ‌ানমন্ত্রী বলেন, সরকার ব‌্যবস্থা নিয়েছে‌। সব মি‌লিয়ে ব্রিটেনে করোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ। ‌কিন্তু সারা বছর লকডাউন রাখা পরিস্থিতির সমাধান নয়। লকডাউনের বিষয়‌টি সরকার পর্যালোচনা করবে।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বি‌বি‌সিতে সরাস‌রি সম্প্রচা‌রিত এক‌টি অনুষ্ঠানে অংশ নি‌য়ে ব্রিটেনের করোনা প‌রি‌স্থি‌তি, ভ‌্যাক‌সিন সরবরাহ, লকডাউনে অর্থনীতির বিপর্যয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জনসন। তিনি বলেন, আমার মনে কোনও সন্দেহ নেই যে স্কুল নিরাপদ। তবে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি।

বরিস জনসন বলেন, আগামী তিন মাসের মধ্যে এক কোটি ভ‌্যাক‌সিন ব্রিটিশ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। সোমবার থেকে সপ্তাহে ২০ লাখ ভ্যাকসিন ডোজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে আগামীতে স্কুল বন্ধ এবং কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি একেবারে উড়িয়ে দেননি জনসন। তিনি আরও বলেন, আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের কিছু এলাকায় আরও কঠোর লকডাউন আরোপ করা হতে পারে।

উল্লেখ্য, ইংল্যান্ডের বেশিরভাগ প্রাথমিক স্কুল সোমবার থেকে খুলবে বলে বলে প্রত্যাশা করা হচ্ছে। য‌দিও ব্রিটেনের শিক্ষক ইউ‌নিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সব প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত। কয়েকটি স্থানীয় প্রশাসনও বড়দিনের ছুটির পর স্কুল পুনরায় খোলা নিয়ে উদ্বেগ জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026