শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৫

ব্রিটেনের তরুণীরা করোনার টিকায় অনাগ্রহ, সংশয়ে রাশিয়া ও জাপানের নাগরিকরা

ব্রিটেনের তরুণীরা করোনার টিকায় অনাগ্রহ, সংশয়ে রাশিয়া ও জাপানের নাগরিকরা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সম্প্রতি ইংল্যান্ডের এক জরিপে অংশ নেওয়া ১০০ জনের মধ্যে ৬ জন বলেছেন, ভ্যাকসিনে তাদের বিশ্বাস নেই। আর পাঁচজন বলেছেন- তারা ভ্যাকসিনের বিরোধী। এ জরিপের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

ডেইলি মেইলের রিপোর্টে জরিপকারী প্রতিষ্ঠানের নাম জানানো হয়নি। টিকা নেয়ার আগ্রহ প্রশ্নে এরিমধ্যে একটি জরিপ চালায় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (ডব্লিওইএফ)। প্যারিসভিত্তিক মার্কেট রিসার্চ কোম্পানি আইপিএসওএসের সহযোগিতায় ১৫ দেশের সাড়ে ১৩ হাজার প্রাপ্তবয়স্কের ওপর অনলাইনে জরিপ চলে। এ জরিপে বলা হয়েছে, করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভীতির কারণেই আগ্রহ হারাচ্ছে মানুষ।

ডব্লিওইএফের জরিপ মতে, টিকার কার্যকারিতা নিয়ে বেশি সংশয় রাশিয়া ও জাপানের নাগরিকদের মধ্যে। তারা মনে করছেন, করোনা অতোটা প্রাণঘাতী ভাইরাস নয়।

ডেইলি মেইল জানায়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ শতাংশ অবশ্য ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ১৮ শতাংশের মতো অংশগ্রহণকারী ভ্যাকসিন গ্রহণ করবেন না বলে মত দিয়েছেন।

জরিপে অংশ নেওয়া ১৮ থেকে ৩৪ বছর বয়সী নারীদের এক তৃতীয়াশ বলেছেন, তারা ভ্যাকসিন নেবেন না। ভ্যাকসিন গ্রহণের ফলে গর্ভধারণ ও অন্যান্য শারীরিক সমস্যার আশঙ্কার বিষয়টি উল্লেখ করেছেন তারা। তাদের সঙ্গে তাল মিলিয়েছেন ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ৭ শতাংশ নারী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026