বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১২

যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা ন্যশনাল হেলথ সার্ভিন (এনএইচএস)। বর্তমান সময়ে সুপারমার্কেট থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছে বৃটিশ কর্তৃপক্ষ।

সেখানে ক্রেতারা মাস্ক পরাসহ অন্যান্য নির্দেশনা মানছেন না বলেই এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির করোনা ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ী। সোমবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা সবাইকেই বলতে চাই, একেবারে সবাইকেই। এই আইনগুলো কারো ওপর জোর করে চাপিয়ে দেয়ার জন্য নয়। এই নিয়মগুলো হচ্ছে যাতে করে আমরা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এতে তিনি বলেন, সুপারমার্কেটগুলোর মানুষকে মাস্ক পরাসহ অন্যান্য নির্দেশনা মানতে বাধ্য না করা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের নিশ্চিত করতে হবে যে, ক্রেতারা নির্দেশনা অনুসরণ করছেন এবং যখন সুপারমার্কেটগুলোতে নিরাপদ সীমার বেশি মানুষ প্রবেশ করছে তখন তারা বাইরে অপেক্ষা করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026