বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩২

ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা: পোশাক শ্রমিকরা অসন্তুষ্ট

ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা: পোশাক শ্রমিকরা অসন্তুষ্ট

শীর্ষবিন্দু নিউজ: পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা ঘোষণা করে এর খসড়া অনুমোদন দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার দুপুরে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

কিন্তু মালিক পক্ষ মজুরী বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এর আগে দুপুরে  তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয় ঘেরাও করেন তিনটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নিম্নতম মজুরি আট হাজার টাকার দাবি করেন।

মালিকদের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা না মানার ঘোষণা দিয়েছে পোশাক মালিকেরা। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের নবম সভায় শ্রমিকদের ৫ হাজার ৩০০ টাকা মজুরির সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত না মেনে বিজিএমইএ নেতারা শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে সচিবালয়ে দেখা করেছেন। বিজিএমইএ নেতারা মন্ত্রীকে জানিয়েছে তাদের পক্ষে ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা দেওয়া সম্ভব না।

আগে ঘোষণা দিয়েছিলেন ন্যূনতম মজুরির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মানবেন কিন্তু এখন কেন মানছেন না। এ ব্যাপারে বিজিএমইএর এক নেতা গণমাধ্যমকে বলেন, সরকার নয়, শ্রমিকদের মজুরি দেবে মালিকরা। তাই অযৌক্তিক কোনো কিছু মানা আমাদের পক্ষে অসম্ভব নয়। এর আগে আজ দুপুুরের দিকে রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুর বোর্ডের চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে বোর্ডের সভায় পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026