শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

১৪ বছরের শিশুর হাতে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী খুন

১৪ বছরের শিশুর হাতে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী খুন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটে‌নের ম‌্যান‌চেস্টা‌রে বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ব‌্যবসায়ী হাজী হেদা‌য়েতুল ইসলাম নবাব‌ খুন হয়েছেন। এই ঘটনায় ১৪ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে অভি‌যোগ গঠন করেছে পুলিশ।

গাড়ী ছিনতাইয়ের সময় গুরুতর আঘাতের শিকার হলে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। আইনি বাধ্যবাধকতার কারণে এই শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি। ম‌্যান‌চেস্টা‌রের টেমসাই‌টের বা‌সিন্দা রেস্টু‌রেন্ট ব‌্যবসায়ী ও বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হাজী হেদা‌য়েতুল ইসলাম নবাব (৫৩)।

ম‌্যান‌চেস্টার পু‌লিশ জানিয়েছে, গত শুক্রবার বি‌কে‌লে হেদায়েতুল ইসলাম নবাব নি‌জের মা‌র্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রো‌মে‌লি এলাকায় যান। সেই সময় ১৪ বছ‌রের এক শিশুতাকে আঘাত ক‌রে গা‌ড়ি‌টি ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়া‌কে হাসপাতা‌লে নেওয়া হ‌লে র‌বিবার তি‌নি মারা যান। ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয় পু‌লিশ কর্মকর্তা লিয়‌াম বো‌র্ডেন জানান, এই ঘটনায় ১৪ বছরের এক শিশুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ‌অব‌্যাহত র‌য়েছে।

নিহ‌তের পুত্র সা‌য়েফ নবাব জা‌নি‌য়ে‌ছেন, তার বাবার জানাজার সময় প‌রে জানা‌নো হ‌বে। বাংলাদেশি ক‌মিউ‌নি‌টির প‌রি‌চিত মুখ হেদায়েতুল ইসলাম নবাবের হত্যাকাণ্ডের ঘটনায় ম্যানচেস্টারের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধ‌রে ম‌্যান‌চেস্টা‌রে বসবাস ও ব‌্যবসা কর‌তেন। তার গ্রা‌মের বাড়ী সি‌লে‌টের ওসমানীনগর উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রা‌মে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টু‌রেন্ট না‌মে এক‌টি রেস্টু‌রে‌ন্টের মা‌লিক ছি‌লেন তি‌নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026