শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫

আইন ভেঙ্গে সমালোচনার মুখোমুখি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আইন ভেঙ্গে সমালোচনার মুখোমুখি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে করোনাকালে মুখে মাস্ক পরে বাইরে যেতে সরকার কর্তৃক আইন প্রনয়ন করলেও সে নিয়ম মানেন নি খোদ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ম্যাট হ্যানকক লন্ডনের একটি পার্কে মাস্ক বিহীন আনন্দে মেতেছিলেন বলে জানায় ব্রিটিশ মিডিয়া। অথচ সোশ্যাল মিডিয়ায় জনগন নিয়ম না মানার জন্য হেল্থ সেক্রেটারির সমালোচনা মুখর ছিলেন।

ব্রিটিশ মিডিয়ার দেয়া তথ্য মতে, গত শনিবার নর্থ লন্ডনের কুইন্স পার্কের পাশে একটি পার্কে তিনি খেলা করছিলেন। এ সময় পথচারীগন হেটে যাবার সময়  তাকে ‍ভিডিও করেছেন। প্রত্যক্ষদর্শীরা মিডিয়াকে বলেছেন, তিনি সেখানে সম্ভবত তার ছেলের সাথে রাগবি খেলছিলেন। তাকে কিছুটা কর্দমাক্ত দেখা গেছে।

এতে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সমালোকরা বলেছেন, আগে জনগন ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে সৌন্দর্য্য স্পটে ভিড় জমিয়েছিল। এছাড়াও সুপারমার্কেটের ক্রেতারা মাস্ক পরতে অস্বীকার করায় ও লকডাউনবিরোধী বিক্ষোভ করায় পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে।

তারা বলছেন, সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। মূলত কঠোর লকডাউনের কারণে কোভিডের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুত অগ্রগতি লাভ করছে। প্রায় সাড়ে ৩ মিলিয়নেরও বেশি লোকের টিকা দেয়া হয়েছে। অবশ্য লকডাউন বিধিমালা মোতাবেক লোকজন ব্যায়ামের জন্য বাড়ির বাইরে যেতে পারেন। সরকারী দিকনির্দেশনায় বল খেলা নিষিদ্ধ নয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বরিস জনসন বাড়ির বাইরে যাওয়ার আগে জনগণকে ‘দু’বার চিন্তা’ করার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। একই সাথে জাতির উদ্দেশ্যে ‘সপ্তাহান্তে বাড়িতে থাকার’ আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সবাইকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আচরণ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছিলেন, নীরব ছড়িয়ে পড়া ভাইরাসে  অনিচ্ছাকৃতভাবে সঙ্কটকে বাড়িয়ে তুলছে। এতে আপনিও সংক্রামিত হতে পারেন। এই বুদ্ধিদীপ্ত স্পষ্ট আহবানে বড় অংশ মানুষ সাড়া দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026