বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯

ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে এক বাংলাদেশির জেলদন্ড

ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে এক বাংলাদেশির জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ, যুক্তরাজ্যের পোর্টমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর পোর্টমাউথ ডটইউকের।

রেবেকা অস্টিন নামে পোর্টমাউথ আদালতের বিচারক গত ১৩ জানুয়ারি এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন।

পোর্টমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশি ওই যুবক ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০ টার দিকে ক্লেরেডন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন। মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসেন। তার আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশে মুহিবের নামে আগে কোনা মামলা নেই।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেষ্টুরেন্ট কর্মী মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন। আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন। আদালত জানিয়েছেন, মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিন চিনতেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026